শ্রেণি – নবম | বিভাগ – ভূগোল | অধ্যায় – ভারতের সম্পদ | Bharoter Sompod (Chapter 7)
এই পর্বে রইল নবম শ্রেণির ভূগোল বিভাগের সপ্তম অধ্যায় – থেকে ভারতের সম্পদ সংক্রান্ত সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। ক্রায়োলাইট একপ্রকার-
a) সম্ভাব্য সম্পদ b) দুষ্প্রাপ্য সম্পদ c) চিরাচরিত সম্পদ d) কোনটিই নয়
উত্তর- ক্রায়োলাইট একপ্রকার- b) দুষ্প্রাপ্য সম্পদ।
2। লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত-
a) মণিপুরে b) সিকিমে c) ওড়িশায় d) অরুণাচল প্রদেশে
উত্তর- লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র- a) মণিপুরে অবস্থিত।
3। ‘জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা’ – এ কথা বলেছেন-
a) জিমারম্যান b) মিচেল c) মার্শাল d) অ্যাডাম স্মিথ
উত্তর- শ্রমিকের দক্ষতা হল- a) জিমারম্যান।
4। 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
a) চেক প্রজাতন্ত্রে b) রিও ডি জেনিরোতে c) লন্ডনে d) মন্ট্রিলে
উত্তর- 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- b) রিও ডি জেনিরোতে।
5। বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ, তা হল-
a) জাতীয় b) ব্যাক্তিগত c) সামাজিক d) সর্বজনীন সম্পদ
উত্তর- বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ, তা হল- d) সর্বজনীন সম্পদ।
6। তামিলনাড়ুর ‘মুপ্পান্ডল’ একটি বিখ্যাত –
a) ভূ -তাপ বিদ্যুৎ কেন্দ্র b) সৌরবিদ্যুৎ কেন্দ্র c) বায়ুবিদ্যুৎ কেন্দ্র d) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
উত্তর- তামিলনাড়ুর ‘মুপ্পান্ডল’ একটি বিখ্যাত c) বায়ুবিদ্যুৎ কেন্দ্র।
7। পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে কোন্ শ্রেণির কয়লা প্রয়োজন?
a) পিট b) লিগনাইট c) বিটুমিনাস d) অ্যানথ্রাসাইট
উত্তর- পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে কোন্ শ্রেণির কয়লা প্রয়োজন- d) অ্যানথ্রাসাইট।
8। মানবিক সম্পদের উদাহরণ হল-
a) সূর্যকিরণ b) শ্রমিক c) জল d) মৃত্তিকা
উত্তর- মানবিক সম্পদের উদাহরণ হল- b) শ্রমিক।
9। মানবিক সম্পদের একটি উদাহরণ হল-
a) সূর্যালোক b) প্রাকৃতিক গ্যাস c) দক্ষতা d) ভূ – তাপ শক্তি
উত্তর- মানবিক সম্পদের একটি উদাহরণ হল- c) দক্ষতা।
10। NTPC সংস্থাটি –
a) জলবিদ্যুৎ b) পারমাণবিক বিদ্যুৎ c) তাপবিদ্যুৎ d) সৌরবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত
উত্তর- NTPC সংস্থাটি c) তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত।
আরো পড়ো → বিশ শতকে ইউরোপ অধ্যায়ের প্রশ্ন উত্তর
অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১। ভারতে কোন শ্রেণির কয়লা পাওয়া যায়?
উত্তর – ভারতে বিটুমিনাস শ্রেণির কয়লা পাওয়া যায়।
২। ভারত ও পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনিগুলি কি কি?
উত্তর – ভারতের বৃহত্তম কয়লা খনি ঝড়িয়া ও পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি রানিগঞ্জ।
৩। আকরিক লোহা সবথেকে বেশি কি কাজে লাগে?
উত্তর – আকরিক লোহা সবথেকে বেশি লৌহ ও ইস্পাত শিল্পের কাঁচামাল রূপে কাজে লাগে।
৪। আকরিক লোহাকে কেন আধুনিক সভ্যতার ধারক ও বাহক বলা হচ্ছে?
উত্তর – যে কোনো উন্নত দেশে লোহার গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নতির পিছনে লোহাই হল সভ্যতার ধারক ও বাহক। তাই আকরিক লোহাকে আধুনিক সভ্যতার ধারক ও বাহক বলা হচ্ছে।
৫। থোরিয়াম কোথা থেকে সংগ্রহ করা হয়?
উত্তর – মোনাজাইট বালি থেকে থোরিয়াম সংগ্রহ করা হয়।
৬। পেট্রো-রসায়ন শিল্পের প্রধান কাঁচামালরূপে খনিজ তেলের কোন উপজাত দ্রব্যকে ব্যবহার করা হয়?
উত্তর – পেট্রো-রসায়ন শিল্পের প্রধান কাঁচামালরূপে খনিজ তেলের উপজাত দ্রব্য ন্যাপথাকে ব্যবহার করা হয়।
৭। একটি অধাতব খনিজ সম্পদের উদাহরণ দাও।
উত্তর – চুনাপাথর হল একটি অধাতব খনিজ সম্পদ।
৮. ভারতের কোন স্থান থেকে ইউরেনিয়াম পাওয়া যায়?
উত্তর – ভারতের ঝাড়খণ্ডের যদুগোড়া থেকে ইউরেনিয়াম পাওয়া যায়।
৯। মানুষের বিজ্ঞান, প্রযুক্তি কি ধরনের সম্পদ?
উত্তর – মানুষের বিজ্ঞান, প্রযুক্তি সাংস্কৃতিক সম্পদ।
১০। ভারত প্রধানত কোন দেশগুলিতে আকরিক লোহা রপ্তানি করে?
উত্তর – ভারত প্রধানত চিন, জাপান ও হংকং ইত্যাদি দেশগুলিতে আকরিক লোহা রপ্তানি করে।
আরো পড়ো → ‘আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে’ – বক্তার ছাত্র কাকে কীভাবে অমর করেছে?
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২]
1। সাগর সম্রাট ও সাগর বিকাশ কি?
উত্তর- সাগর সম্রাট ও সাগর বিকাশ হল তৈলকূপ খননকারী ভাসমান প্ল্যাটফর্ম, যার সাহায্যে সমুদ্রগর্ভ থেকে তেল উত্তোলন করা হয়। মুম্বইয়ের 173 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে প্রায় 2000 বর্গ কিমি অঞ্চলে অবস্থিত বম্বে হাই তৈলখনি থেকে খনিজ তেল উত্তোলনে সাগর সম্রাট ও সাগর বিকাশের বিশেষ ভূমিকা রয়েছে।
2। কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ কর।
উত্তর- কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার জন্য যে বিশেষ গুণ বা শর্তগুলি আবশ্যিক থাকা দরকার। ক) কার্যকারিতা খ) উপযোগিতা গ) মানুষের প্রয়োজনীয়তা ও অভাব মোচন করতে পারে।
3। জলবিদ্যুৎ শক্তিকে “সাদা কয়লা” বলা হয় কেন?
উত্তর- কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে, জলবিদ্যুৎ শক্তিকে “সাদা কয়লা” বলা হয়।
4। ফ্যান্টম পাইল কি?
উত্তর- পৃথিবীতে পদার্থের সঞ্চয় নির্দিষ্ট হলেও কার্যকারিতা নির্দিষ্ট নয়। তাই একদিকে সম্পদের ওজন ও আয়তনগত সংকোচন ও অপরদিকে সম্পদের প্রকৃত ক্ষয়ের ক্ষতিপূরণকে ফ্যান্টম পাইল বলে।
ধরা যাক, পূর্ব 1 টন লোহা গলাতে 2 টন কয়লা লাগত, কিন্তু বর্তমানে কয়লা সেখানে 1 টন এরও কম লাগে, অর্থাৎ কয়লার ব্যবহারের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। ফলে এখন 1 টন কয়লা বাস্তবে অদৃশ্য থেকে যাবে। তাই ফ্যান্টম পাইল বাস্তবে না থাকলেও এর কার্যকারিতা রয়েছে।
আরো পড়ো → আবহমান কবিতার প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত ব্যাখামূলক উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৩]
1। ‘জ্ঞান হল সম্পদের প্রকৃত জননী’ মিচেল এর ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর- মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা, সাংস্কৃতিক স্তর, আর্থসামাজিক অবস্থা ও লক্ষ্যের উপর নির্ভর করে সম্পদ তৈরি ও ব্যবহার হয়ে থাকে। মানুষের শ্রম, বুদ্ধি, দক্ষতা, জ্ঞান, সামর্থ্য ও গবেষণা সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে। মানুষের শ্রম, দক্ষতা, জ্ঞান যে কোন বস্তুকে সম্পদের পরিণত করে, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের উপায়কেও সুনিশ্চিত করতে পারে। একারণেই মিচেল, জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী হিসেবে ব্যাখ্যা করেছেন।
আরো পড়ো → All summer in a day Question Answer
আরো পড়ো → দুর্যোগ ও বিপর্যয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।





